দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় জাতীয় চ্যালেঞ্জ
তিনি আরও যোগ করেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়; বরং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা সমানভাবে জরুরি
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরিবেশ সংরক্ষণে তাঁর মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন
এই মতবিনিময় সভায় পানি দূষণ প্রতিরোধ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী রক্ষা এবং ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমানোসহ একাধিক বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা