ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাল্টাপাল্টি পদক্ষেপে চড়ছে উত্তেজনা: যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৪:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এটি রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার বা 'পারসোনা নন গ্রাটা' ঘোষণা করা নয়; বরং ব্রাজিল সরকার ওয়াশিংটনের মনোনীত নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করলে ভিয়োত্তির ভিসা পুনরায় বহাল করা হবে।


এই পাল্টাপাল্টি কূটনৈতিক সংকটের মূলে রয়েছে ব্রাসিলিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনয়ন ও ভিসা প্রদান সংক্রান্ত জটিলতা। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সাবেক স্পিকার ড্যানি পেরেজকে ব্রাজিলে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন, যিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। তবে প্রথা অনুযায়ী আনুষ্ঠানিক অনুমোদন বা সম্মতির কূটনৈতিক বার্তা পাঠানোর আগেই ট্রাম্প প্রকাশ্যে এই মনোনয়নের ঘোষণা দেন। ব্রাজিল এটিকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হিসেবে দেখে এবং আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন স্থগিত রাখার ইঙ্গিত দেয়।


উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তোলে গত মাসে ব্রাজিলের একটি সিদ্ধান্ত, যেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায় দেশটির বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলার সরকার।


ব্রাসিলিয়ার অভিযোগ ছিল, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধিদলটি আসার পরিকল্পনা করছিল। ওয়াশিংটন অবশ্য সেই অভিযোগ প্রত্যাখ্যান করে কূটনৈতিক প্রতিশোধ হিসেবে এবার ব্রাজিলের শীর্ষ রাষ্ট্রদূতের ভিসা বাতিলের পদক্ষেপ নিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর