ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

জাপানের সামরিকায়নে ক্ষেপেছে পিয়ংইয়ং: সামরিক পদক্ষেপের তীব্র হুমকি


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৫:০০ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়ায় জাপানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।


নতুন সরকারি মূল্যায়নে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, জরুরি ও সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামরিক শক্তি বাড়ানো দরকার। এর জবাবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ংয়ের নেতারা জাপানের অতিরিক্ত সামরিকায়নের বিকল্পের প্রস্তুতি নেবে; যা স্পষ্টতই জাপানের বদলে যাওয়ার কারণে ঘটছে।


কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধাপরাধী রাষ্ট্র জাপান একটি যুদ্ধবাজ রাষ্ট্রে রূপ নেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মদদে পরিচালিত ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপের প্রমাণ হিসেবে টোকিওর সাম্প্রতিক টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মে মাসে ফিলিপাইনে মার্কিন নেতৃত্বাধীন যৌথ মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।


তিনি আরও বলেন, টোকিও আগাম বা পূর্ব সতর্কতামূলক আক্রমণের সক্ষমতা অর্জনের নীতি নির্ধারণে এগোচ্ছে। জাপানের এই সামরিক অগ্রগতি যদি গুরুতর হুমকি তৈরি করে, তাহলে তারা মোটেও নীরব দর্শক হয়ে থাকবে না। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছে, গত সপ্তাহের টমাহক পরীক্ষা ছিল জাপানের এ ধরনের প্রথম পরীক্ষা।


১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের আগে পুরো কোরিয়া অঞ্চল জাপানের দখলে ছিল। আত্মসমর্পণের পর ৩৮ ডিগ্রি অক্ষরেখা বরাবর পুরো কোরীয় উপদ্বীপ দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। সেই নৃশংস ঔপনিবেশিক শাসনের তিক্ত ইতিহাস এখনো উত্তর ও দক্ষিণ কোরিয়া—দুই দেশের পররাষ্ট্রনীতিতেই গভীর প্রভাব ফেলে চলেছে। বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ছলচাতুরি ও আগ্রাসী মনোভাবের উত্তরাধিকার বহনকারী এই সামরিকবাদীরা যদি মারাত্মক সব অস্ত্র হাতে তুলে নেয়, তাহলে অপ্রীতিকর কিছু ঘটবে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের পর থেকেই জাপান মার্কিন সামরিক ঘাঁটির জন্য নিজেদের ভূমি উন্মুক্ত রেখেছে। দেশটি ২০২৫ সালে সামরিক বাজেট ৯ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ২২০ কোটি ডলারে উন্নীত করেছে; যা তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৪ শতাংশ। এটি ১৯৫৮ সালের পর সর্বোচ্চ।


উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীনও সম্প্রতি জাপানের এই তথাকথিত নতুন সামরিকায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। টোকিওর কট্টরপন্থী নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বক্তৃতায় ইঙ্গিত দিয়ে বলেছিলেন, চীন তাইওয়ান দখলে পদক্ষেপ নিলে জাপানি সেনাবাহিনী তার জবাব দিতে পারে। এরপর থেকেই বেইজিং-টোকিও সম্পর্কের অবনতি ঘটে। বেইজিং দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখ দখলের পথও খোলা রেখেছে।


অন্যদিকে, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক ভেস্তে যায়। এরপর থেকে পিয়ংইয়ং বারবার নিজেদের চূড়ান্ত ও অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে।


এ সম্পর্কিত আরো খবর