ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৫:২৫ পিএম

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। এতে কলেজের সামনের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান অভিযোগ করে বলেন, ছাত্রদল তাদের নেতাদের কলেজের ভেতর মারধর করেছে। পূর্বের রাজনৈতিক উত্তাপ ঘিরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানোয় তিনি নিজেও মাথায় আঘাত পেয়েছেন।


অন্যদিকে, আহত তোলারাম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ অপু জানান, অনুষ্ঠানে ছাত্রশিবির বিএনপির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় ছাত্রদল প্রতিবাদ জানায়। এরপর সশস্ত্র অবস্থায় থাকা ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদলের পাঁচজন আহত হন, যাদের মধ্যে মাথা ফেটে যাওয়া তুহিন ও সেলিমের অবস্থা গুরুতর। আহতরা ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখার কথা বলায় কোনো উসকানি ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত শেষে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কাউকে আটক করা হয়নি।


দুপুর দেড়টার পর পুলিশ ছাত্রশিবির নেতাকর্মীদের সরিয়ে দিলে তারা মিশনপাড়ায় কার্যালয়ের সামনে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করেন।


এ সম্পর্কিত আরো খবর