ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৪:৪৩ পিএম

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক জটিলতা কাটিয়ে আজ বিকেল থেকেই পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশজুড়ে গ্যাসের বর্তমান সংকট কাটিয়ে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।

টার্মিনালের মেরামতের অগ্রগতি সম্পর্কে ইকবাল হাসান মাহমুদ জানান, কারিগরি ত্রুটি সারানোর কাজ দুপুরের মধ্যেই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আজ বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার পুরোদমে চালু হবে। তিনি বলেন, সঞ্চালন শুরু হলে যে অঞ্চলগুলোতে গ্যাসের প্রেশার বা চাপ কমে গিয়েছিল, সেখানে ধীরে ধীরে মান উন্নত হবে। এর মাধ্যমে হঠাৎ তৈরি হওয়া এই সাময়িক সংকট উতরানো সম্ভব হবে।

জাতীয় গ্রিডে পরিস্থিতি সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরতে ঠিক কত সময় লাগবে—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী স্পষ্ট জানান, পাইপলাইনে কাঙ্ক্ষিত চাপ ফিরে পেতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনালটি বন্ধ হওয়ার পূর্বে সরবরাহ ব্যবস্থা যে অবস্থায় ছিল, দুই-তিন দিনের মধ্যে ঠিক সেই অবস্থায় ফিরে যাবে।

বিদ্যুৎ সরবরাহ ও সাম্প্রতিক লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় গ্রিডে গ্যাস না থাকলে যেমন বাসাবাড়িতে সংকট তৈরি হয়, ঠিক একইভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতেও তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে। গ্যাস সংকটের কারণে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে বিকেলের পর থেকে এলএনজি সরবরাহ শুরু হলে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে, যা বিদ্যুৎ পরিস্থিতিকেও স্বাভাবিক করে তুলবে।


এ সম্পর্কিত আরো খবর