ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের তথাকথিত জান্নাতের টিকিট জনগণ প্রত্যাখ্যান করেছে: রাশেদ খান মামলা নিয়ে ভাবছি না, সরকারের নিজস্ব আইনে তদন্ত চাই: তাহসিফের বাবা তাহসিফ মৃত্যুর রহস্য: পিবিআইর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল বন্ধু দ্বীপ ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার

সুবিধা পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির মহা উদ্বোধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৪:৪৮ পিএম

পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পাদন শেষে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে সারা দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ সুবিধাবঞ্চিত পরিবারকে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার বৃহৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় তথ্যের নিয়মিত আধুনিকায়ন ঘটিয়ে শতভাগ প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর সুফল নিশ্চিত করবে সরকার।


আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি উপস্থিত থেকে দেশের সর্ববৃহৎ এই সামাজিক কল্যাণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পরবর্তীতে আগামী অক্টোবর মাসের শেষ নাগাদ পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে এ কার্যক্রমের বিস্তার ঘটানো হবে।


বৃহস্পতিবার দুপুরে জাতীয় সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।


সমাজকল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমটি একটি আধুনিক ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ বা গতিশীল সামাজিক নিবন্ধন কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। মানুষের পরিবর্তনশীল জীবনযাত্রার সাথে মিল রেখে প্রতি মাসে তথ্য হালনাগাদ করা হবে, যাতে কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তালিকা থেকে বাদ পড়েন এবং নতুন করে কেউ দরিদ্র হলে তিনি নিবন্ধিত হতে পারেন। কার্ডের স্বচ্ছতা ও সঠিক সুবিধাভোগী নির্বাচনে তিন স্তরের কড়া তদারকি ব্যবস্থার পাশাপাশি অর্থ বিভাগ, আইএমইডি ও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে নিয়মিত স্বাধীন মূল্যায়ন করা হবে।


মন্ত্রী আরও উল্লেখ করেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় উর্ধ্বে উঠে সার্বজনীন ও মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ। মূলত পরিবারের নারী সদস্যদের হাতে এই সামাজিক সহায়তার অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে, যাতে তা শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসেবা, গৃহপালিত পশু পালন, কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখে। ইতোমধ্যে পরিচালিত ৫৬টি পাইলট প্রকল্পের ৯৭ শতাংশেই ব্যাপক সফলতা অর্জিত হওয়ায় শতভাগ অনলাইন প্রক্রিয়ায় ১৬ আগস্ট থেকে নতুন তথ্য সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর