ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভারতের আমন্ত্রণে সাড়া দেবেন কি প্রধানমন্ত্রী? উত্তর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫৬ পিএম

আসন্ন সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গ্রহণ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) সভাপতির দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক অঙ্গনে বহুপাক্ষিক সংস্থা হিসেবে ‘ব্রিকস’-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ব্রিকস একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশ অবশ্যই যুক্ত হতে আগ্রহী। তবে সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনে স্বশরীরে অংশ নেবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর ব্যস্ততা, সময়সূচি এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর।”


ভারতের পক্ষ থেকে বহুপাক্ষিক ব্রিকস সম্মেলনের পাশাপাশি পৃথক দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিশ্চিত করে বলেন, “দাওয়াত তো অবশ্যই আছে।”


উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ ভারত। তবে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করে এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।


এ সম্পর্কিত আরো খবর