ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

অস্কারজয়ী রাসেল ক্রোর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া: শুরু হচ্ছে নতুন হলিউড মিশন


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ১০:৪৬ এএম

বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও দৃঢ় করছেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় সিনেমায় দীর্ঘ আট বছর পর এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমা দিয়ে তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা, যা ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এর মধ্যেই হলিউডে নতুন এবং একটি বড় প্রকল্পের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন এই হলিউড প্রজেক্টটির নাম ‘ব্লুফ্লাই’। এটি একটি হাই-কনসেপ্ট সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। এই প্রজেক্টে প্রিয়াঙ্কার সঙ্গে মূল ভূমিকায় পর্দা ভাগ করবেন অস্কারজয়ী বিখ্যাত হলিউড অভিনেতা রাসেল ক্রো। ২০০০ সালে রিডলি স্কট পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘গ্ল্যাডিয়েটর’-এ ম্যাক্সিমাস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন রাসেল ক্রো।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া নিজেই নতুন প্রজেক্টের ঘোষণাটি নিশ্চিত করেন। ক্যাপশনে সংক্ষেপে তিনি লেখেন, “এবার পরবর্তী কাজের দিকে।” স্ত্রী প্রিয়াঙ্কার এই মাইলফলকে ইনস্টাগ্রামে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন স্বামী নিক জোনাস।

আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ডেডলাইনের সূত্র অনুযায়ী, নিমরোদ আন্টালের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক। অ্যাকশন ও রহস্যে ঘেরা জটিল এক গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় দর্শক অনেক অপ্রত্যাশিত মোড়ের মুখোমুখি হবেন বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর