ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালির বিরুদ্ধে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ জারি করল স্পেন


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ১১:৩৮ এএম

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় রেকর্ডসংখ্যক অভিবাসীর অনুপ্রবেশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের দুই প্রভাবশালী সদস্য দেশ স্পেন ও ইতালির মধ্যে তীব্র কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোমের একতরফা পদক্ষেপের জবাবে এবার ইতালি থেকে আসা যাত্রীদের ওপর আকাশ ও সমুদ্রপথে কড়া সীমান্ত তল্লাশি ও নিয়ন্ত্রণ আরোপ করেছে মাদ্রিদ। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া বিশেষ এই আইনি কড়াকড়ি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য বহাল থাকবে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

কূটনৈতিক এই টানাপোড়েনের সূত্রপাত ঘটে গত সপ্তাহে, যখন মরক্কো সীমান্ত পাড়ি দিয়ে প্রায় ৭৮ হাজার অভিবাসী একযোগে সেউতায় প্রবেশ করেন। এই ঘটনার পর অনিয়মিত অভিবাসন ঠেকানোর অজুহাতে স্পেন থেকে আসা যাত্রীদের ওপর শেনজেন চুক্তির নিয়ম শিথিল করে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ চালু করে ইতালি, যা আগামী ১৫ আগস্ট পর্যন্ত বহাল থাকার কথা। রোম প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, সেউতায় প্রবেশ করা অনিয়মিত অভিবাসীরা যাতে কোনোভাবেই ইতালীয় ভূখণ্ডে ছড়াতে না পারে, তা নিশ্চিত করতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতালির জোরপূর্বক আরোপ করা সীমান্ত নিয়ন্ত্রণ প্রত্যাহারে স্পেনের দেওয়া সময়সীমা শেষ হলেও নতিস্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে রোম।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ইতালির এই পদক্ষেপকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অন্যায্য বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে। মাদ্রিদের স্পষ্ট যুক্তি, সেউতায় আসা অভিবাসীদের সরাসরি ইউরোপের মূল শেনজেন এলাকায় প্রবেশের কোনো আইনি সুযোগ নেই। ফলে রোমের নিরাপত্তাহীনতার দাবি বাস্তবতাবিবর্জিত। এর জবাবেই পাল্টা ব্যবস্থা হিসেবে ইতালি থেকে আগত যাত্রীদের পাসপোর্ট, জাতীয়তা এবং প্রয়োজনীয় ভিসা পরীক্ষা বাধ্যতামূলক করেছে স্পেন। ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কঠোর অভিবাসননীতির বিপরীতে স্পেনের সানচেজ সরকারের নমনীয় অবস্থানের কারণে এই সংকট দুটি দেশের রাজনৈতিক বিরোধে রূপ নিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, মানব পাচারকারী চক্রের অনভিপ্রেত গুজব ও বিভ্রান্তিকর তথ্যে প্ররোচিত হয়েই অভিবাসীরা একসাথে সেউতায় প্রবেশের ঝুঁকি নিয়েছিলেন। এ ছাড়া স্পেনের সুপ্রিম কোর্ট সম্প্রতি সমুদ্র থেকে উদ্ধার অভিবাসীদের সরাসরি মরক্কোয় ফেরাতে আইনি নিষেধাজ্ঞা দেয়ায় অনুপ্রবেশ বেড়েছে বলে অভিযোগ তুলে দায় এড়ানোর চেষ্টা করছে মরক্কো। অবৈধ প্রবেশের কারণে দুই ইউরোপীয় দেশের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি সীমান্ত নিষেধাজ্ঞা ঐতিহাসিক ‘শেনজেন মুক্ত অঞ্চল’ নীতিকেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর