ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হবে: ফায়ার সার্ভিস ডিজি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সিলেটে আবাসিক এলাকার বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার বরিশাল আদালত চত্বরে সকালে ককটেল বিস্ফোরণ, আইনজীবীদের মাঝে চরম আতঙ্ক

পৃথক দুই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে অনুষ্ঠব্য ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য পৃথক দুটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং একইসঙ্গে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছি।" এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


এর আগে ভারতের দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে তারেক রহমানকে ‘বিমসটেকের চেয়ারপারসন’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো অপর একটি চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধানকে দ্বিপাক্ষিক দিল্লি সফরেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


এ সম্পর্কিত আরো খবর