ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাকিব ও তাসকিনকে ছেড়ে দিলো এমআই এমিরেটস


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:০১ পিএম

আইএলটি-টোয়েন্টির সর্বশেষ আসরে খেলেছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। দুবাই ক্যাপিটালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে তার ফ্র্যাঞ্চাইজি। তবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের নিজ নিজ দল।


আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট দলগুলো।


সাকিবের বিদায়টা অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। গত আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলেও ব্যাটে-বলে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। ৫ ইনিংসে ব্যাট করে ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান করেন। বল হাতেও খুব বেশি কার্যকর হতে পারেননি, পেয়েছেন মাত্র ৩ উইকেট।


অন্যদিকে তাসকিনের পরিসংখ্যান সাকিবের চেয়ে ভালো হলেও শারজাহ ওয়ারিয়র্স তাকে ধরে রাখেনি। প্রথমবার আইএলটি-টোয়েন্টি খেলতে নেমে শারজাহর হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই স্পিডস্টার। তার বোলিং গড় ছিল ১৫.৪৪। তবে অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও নতুন মৌসুমের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা পাননি তিনি।


এ সম্পর্কিত আরো খবর