ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলল ডিবি ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি বিপ্লব, ইকবাল, সুদীপ ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কাদের-সাদ্দামসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল প্রসিকিউশন সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৪:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

৬০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানি একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বুধবার (১২ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অধীনে নির্ধারিত ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশ যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তবে যুদ্ধবিরতির মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হবে কিংবা এ বিষয়ে সমঝোতার নতুন শর্তগুলো কী হতে যাচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে বহুল আলোচিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের এই পদক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর