ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসচিব পদ থেকে পদত্যাগ

২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ১:৩৭ পিএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলটির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। একই সাথে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই তিনি বিএনপির মহাসচিব এবং দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক অতর্কিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের দলের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন দলের লড়াকু ও সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি আরও উল্লেখ করেন যে, সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে সচিবালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় প্রার্থীর নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদমর্যাদাগত স্বচ্ছতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং লিখিত পদত্যাগপত্র জমা দেন।

সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংসদ ভবনের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ বিএনপি এবং বর্তমান সরকারের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও দলটির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে একটু পরেই নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদের প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর