ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে প্রধানমন্ত্রীর দ্বারে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ২:৫০ পিএম

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সুবিধা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আলোচনা শুরু হয়।


উচ্চপর্যায়ের এ মার্কিন প্রতিনিধি দলটির যৌথ নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত শক্তি খাতের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ। প্রতিনিধি দলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বৃহৎ শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।


বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, জ্বালানি খাত, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র।


প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মনোনীত মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন। গণমাধ্যম ব্রিফিংয়ে দুই পক্ষের মধ্যকার সভার সিদ্ধান্ত, আলোচনা ও ভবিষ্যৎ বিনিয়োগ কাঠামোর যৌথ পরিকল্পনার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর