ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর: শাখা হিসেবে যুক্ত হচ্ছে অতীতের সব গোপন কারাগার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৩:২৪ পিএম

রাজধানীর গণভবনে প্রতিষ্ঠিত চব্বিশের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর কোনো স্থাবর নিদর্শন ধ্বংস, বিনষ্ট, পরিবর্তন বা ক্ষতিসাধন করলে অপরাধীর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার কঠোর আইনি বিধান রাখা হয়েছে। অন্যদিকে জাদুঘরের কোনো অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস বা ক্ষতিসাধন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার সুযোগ রয়েছে।


‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’-এ কঠোর শাস্তি ও পরিচালনার এই বিধানসমূহ স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যে গত ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এই জাদুঘরের উদ্বোধন করেন এবং পরদিন থেকে তা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


আইনের ৪ ধারায় উল্লেখ করা হয়েছে, জাদুঘরের প্রধান কার্যালয় থাকবে ঢাকার গণভবনে। এ ছাড়া ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যেসকল গোপন কারাগারে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলো অনুসন্ধান সাপেক্ষে এই জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে ঘোষণা ও পরিচালনা করা হবে। ৫ ও ১৫ ধারা অনুযায়ী, অভ্যুত্থানের পাশাপাশি বায়ান্নর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, এবং ফ্যাসিবাদের উত্থান-পতনের নথিপত্র অনুসন্ধান, সংগ্রহ ও প্রদর্শন করবে এই প্রতিষ্ঠান।


আইনের বিভিন্ন ধারায় স্পষ্ট করা হয়েছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অভ্যুত্থানের গোপন কোনো নিদর্শন থাকলে তা মহাপরিচালক পর্যবেক্ষণ করতে পারবেন। নিদর্শনের গায়ে কোনো কিছু খোদাই বা খসড়া করলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীরা এসব অপরাধে জড়ালে ফৌজদারি শাস্তির পাশাপাশি বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের শাস্তির মুখে পড়বেন।


এ সম্পর্কিত আরো খবর