ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের তথাকথিত জান্নাতের টিকিট জনগণ প্রত্যাখ্যান করেছে: রাশেদ খান মামলা নিয়ে ভাবছি না, সরকারের নিজস্ব আইনে তদন্ত চাই: তাহসিফের বাবা তাহসিফ মৃত্যুর রহস্য: পিবিআইর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল বন্ধু দ্বীপ ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার

হামে ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর করুণ মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৪:৪৭ পিএম

সারা দেশে হঠাৎ ছড়িয়ে পড়া সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে রোগটির উপসর্গ নিয়ে আরও ৫টি শিশুর আশঙ্কাজনক মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জন শিশুর শরীরে হাম ও এর নানা জটিল উপসর্গ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক দিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি—২ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগে যথাক্রমে ১ জন করে মোট ৩ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে। এর মধ্যে সরাসরি হাম শনাক্তের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৯৯ জন এবং ৭৯১ শিশুর মৃত্যু হয়েছে ভয়াবহ উপসর্গ নিয়ে।


প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৭৪ জনের দেহে সরাসরি হাম ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে আরও ৯৫১ জনের দেহে রোগের মারাত্মক লক্ষণ ও উপসর্গ ধরা পড়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সর্বমোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জন শিশুর দেহে হামের উপসর্গ মিলেছে। এর মধ্যে ১৭ হাজার ৫৪৩ জনের ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর মারাত্মক উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছে। তাদের মধ্যে যথাযথ চিকিৎসা পেয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ১ লাখ ১৭ হাজার ৬ ৯০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর