ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৫:০১ পিএম

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া মেধাবী শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাজমুল হাসানের হাতে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর এই সহায়তা কেবল আর্থিক অনুদান নয়, বরং একজন মেধাবী তরুণের স্বপ্ন ও মেধার প্রতি রাষ্ট্রীয় আস্থার অনন্য প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, মো. নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। এর পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


সম্প্রতি নাজমুল হাসান সুইডেনের ঐতিহ্যবাহী 'ইউনিভার্সিটি অব স্কোভদে' (University of Skövde) থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপ বা বৃত্তি অর্জন করেন। তবে বিদেশে যাত্রা, প্রাথমিক আবাসন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন ও অনিশ্চিত হয়ে পড়েছিল। সংকটময় এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাড়িয়ে দেওয়া সহায়তার হাত নাজমুলের স্বপ্নযাত্রায় নতুন আশা ও প্রেরণা জুগিয়েছে।


বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের এক অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা নাজমুল এখন আন্তর্জাতিক উচ্চশিক্ষার দুয়ারে দাঁড়িয়ে। আর্থিক সীমাবদ্ধতা জয় করে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণের এই ঘটনা দেশের হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।


এ সম্পর্কিত আরো খবর