ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাচাই ছাড়াই দায়িত্ব: ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আলোচনার মাধ্যমেই দুই দেশের সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার৩১ জন সরকারের ১৮০ দিনে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির: মাহদী আমিন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন রাজধানীতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে নারী পরিচালিত ‘মহিলা বাস’ বাংলাদেশের কাছে লজ্জার হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার মুখে অস্ট্রেলিয়া নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দিনের সফরে ঢাকায় ভারতের শিল্পপতিরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব সংস্থায় চালু হচ্ছে সৌরবিদ্যুৎ: মীর শাহে আলম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর গত ৬ মাসে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। এই সময়ের মধ্যে সরকারের সর্বস্তরের কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটেছে বলেও দাবি করেন তিনি।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত বিশেষ এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহদী আমিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গত ছয় মাসে সরকারের প্রতিটি গণসম্পৃক্ত কর্মসূচিতে সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন ও উপস্থিতি দেখা গেছে। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষের বাকস্বাধীনতা, মানবাধিকারের প্রতিষ্ঠা ও আইনের শাসন কায়েমের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার সেই ধারা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, বিগত কয়েক মাসে রাজনৈতিক নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়া হয়েছে। একই সাথে সংসদে প্রাণবন্ত গণতান্ত্রিক পরিবেশে আলোচনা ও সমালোচনার সুযোগ নিশ্চিত করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর