ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, জনমনে আতঙ্কের ছায়া ৬ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, অতঃপর... আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোড়া ড্রোন হামলা লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, ওমান বাধা দিলে হামলা: ট্রাম্প খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেশজুড়ে বোমা উদ্ধার ও জাতিসংঘের উদ্বেগে জঙ্গিবাদ নিয়ে নতুন তোলপাড় গভীর রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৬ পিএম

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনি (পরিচিতি নম্বর-৩১০৭)-কে অন্য যেকোনো পেশা এবং সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পুন:চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাঁর নতুন এ নিয়োগের মেয়াদ হবে এক বছর এবং চাকরির অন্যান্য শর্তাবলী আগের চুক্তির মতোই বহাল থাকবে।


ড. নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের এক দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট তাঁকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির কার্যালয় বিভাগের জন্য সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, যেখানে তিনি ১৮ আগস্ট যোগ দেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছিল।


বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. নাসিমুল গনি তৎকালীন বিসিএস পরীক্ষার মেধা তালিকায় ১৪২ জনের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। কর্মজীবনে ২০০৯ সালে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং প্রায় চার বছর ওএসডি রাখার পর ২০১৩ সালে তাঁকে বাধ্যবাধকতামূলক অবসরে পাঠানো হয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর