ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

এলিফ্যান্ট রোড থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করল পুলিশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৯:৩৭ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে নিউমার্কেটমুখী সড়ক থেকে রহস্যজনক এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক দেখা দেয়।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার কিছু সময় আগে মাস্ক পরা কয়েকজন যুবক ওই স্থানে এসে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাতাহাতির একপর্যায়ে যুবকরা স্থান ত্যাগ করলে সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনক শপিং ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে ফেলে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, ব্যাগে জর্দার কৌটা থেকে শুরু করে মাঝারি আকারের বিভিন্ন কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।


ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সতর্কতা অবলম্বন করে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য উদ্ধার করে নিয়ে যান। উদ্ধার করা বস্তুগুলো ককটেল কি না বা তা কতটা বিপজ্জনক ছিল, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর