ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কলকাতা ও লন্ডনে বাংলাদেশিদের মৃত্যুতে মিয়া গোলাম পরওয়ারের শোক


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৫:৩২ পিএম

অনলাইন ডেস্ক

কলকাতা ও লন্ডনে পৃথক ঘটনায় বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার। কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি এবং পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নিহত হওয়ার ঘটনায় তিনি এ শোক প্রকাশ করেন।

বুধবার (১৯ আগস্ট) এক শোকবাণীতে মিয়া গোলাম পরওয়ার নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবাণীতে তিনি বলেন, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রিয় দেশবাসীদের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। একই সঙ্গে গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার ঘটনাটিও অত্যন্ত দুঃখজনক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছেন এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। মহান রব যেন নিহতদের আত্মীয়-স্বজনকে এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার তাওফীক দান করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় যারা দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্যের জন্য তিনি দোয়া করছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি।

কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিহতদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান।

একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশি নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

শোকবাণীতে মিয়া গোলাম পরওয়ার নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, স্বজন হারানোর এই কঠিন সময়ে পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে বুধবার রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে শোকবাণীতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়ে আহত হয়েছেন।

অন্যদিকে, গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নিহত হন। পরপর দুটি ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি নিহতদের জন্য মাগফিরাত কামনা করার পাশাপাশি তাদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার শক্তি দেওয়ার জন্য মহান রবের কাছে দোয়া করেন।


এ সম্পর্কিত আরো খবর