ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাষ্ট্রপতির শপথের পর আর এমপি বা মন্ত্রী থাকবেন না মির্জা ফখরুল: চিফ হুইপ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬ সময় : ৩:৩২ পিএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরমুহূর্ত থেকেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রিত্বের পদ আপনাআপনি শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য পদ এবং মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত পদ শূন্য হয়ে যাবে। ওই সময়ের পর তিনি আর এমপি বা মন্ত্রী থাকবেন না; সাংবিধানিক বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

চিফ হুইপ আরও জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর খালি হওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পরবর্তীতে নতুন করে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম চলমান রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি সম্পূর্ণ তাঁর দল অর্থাৎ জামায়াতে ইসলামীর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এ ছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, তিনি জাতীয় সংসদের একজন নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোট দেওয়ার অধিকার বহাল রয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের সংবিধানের ধারাবাহিকতায় দীর্ঘ তিন দশক পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে সংসদ সদস্যদের এই ভোটগ্রহণ কার্যক্রম চলে।


এ সম্পর্কিত আরো খবর