ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর প্রকাশ্যে ভোট গণনা প্রক্রিয়া পরিচালিত হয়। প্রক্রিয়া শেষে সিইসি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।


উক্ত নির্বাচনে দুই প্রধান প্রার্থী অংশগ্রহণ করেন। ভোটগ্রহণের পর সংসদীয় নিয়মানুযায়ী প্রকাশ্যে ব্যালট গণনা করে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়।


ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে উপবিষ্ট থেকে পূর্ণ নাম স্বাক্ষরপূর্বক ব্যালটের মাধ্যমে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট প্রদান করেন। সংসদ সদস্যদের মধ্য থেকে প্রথম ভোটটি প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা একে একে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


এ সম্পর্কিত আরো খবর