ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জিতেনকে হত্যা করে ভারতে পালানোর সময় বিএসএফের হাতে দুই ভাই আটক


  • আপলোড সময় : রবিবার ২৩ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের কৃষক জিতেন মণ্ডল (৫৮)-কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় তার দুই চাচাতো ভাইকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

আটক দুজন হলেন একই গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে তপন (৩০) ও ভগেন (৩৫)। শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে বলে সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে।

সীমান্ত সূত্রে জানা গেছে, জিতেন মণ্ডলকে হত্যার পর তপন ও ভগেন সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। ভারতীয় ভূখণ্ডে যাওয়ার পর বিএসএফের টহলদলের হাতে তারা আটক হন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা নিয়ে জিতেন মণ্ডলের সঙ্গে তপন ও ভগেনের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার (২১ আগস্ট) সকালে জিতেনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠা তপন ও ভগেন সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। তবে ভারতে প্রবেশের পরপরই বিএসএফ তাদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, নিজেদের মধ্যে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সহিংসতায় কৃষক জিতেন মণ্ডল গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

তিনি আরও বলেন, জিতেন মণ্ডলের হত্যায় অভিযুক্ত তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন। তাদের ফেরত আনতে বিজিবির সঙ্গে পুলিশের যোগাযোগ রয়েছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। আটক দুজনকে দেশে ফেরত আনা সম্ভব হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর