ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাতক্ষীরা বাসের ধাক্কায় পথচারী নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৬ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তিনি মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর আনন্দ দাস ছিটকে প্রায় ২০ হাত দূরে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে কাত হয়ে আটকে যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনাটি মহাসড়কে হওয়ায় বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে। সোহাগ পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতের মরদেহ বর্তমানে তাঁর নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর