ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬,  ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন মাসেও সংস্কার হয়নি ভাঙা কালভার্ট: দুর্ভোগে পথচারীরা নেপালে নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ প্রায় এক হাজার নেপালে তৈরি হয়েছে আরেক মৃত্যুফাঁদ, সতর্ক করল চীন ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকো ম্লাদিচের মৃত্যু জুলাই সনদ নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : স্বরাষ্ট্রমন্ত্রী নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পৌঁছে দিলেন হুমায়ুন কবির প্রযুক্তির ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

জুলাই সনদ নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৯:০৭ পিএম

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৭ মিনিটে সংসদ চলাকালে তারা অধিবেশন থেকে বেরিয়ে যান।


এদিন রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান।


ডেপুটি স্পিকার অনুমতি দেওয়ার পর বিরোধীদলীয় নেতা বক্তব্য দেন। এ সময় তিনি সংবিধান সংশোধন কমিটি গঠনসহ জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন এবং বেশ কয়েকটি বিলের বিষয়ে আপত্তি তুলে ধরেন।


বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকার পরও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তার মতে, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা।


তিনি বলেন, সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। এ অবস্থার প্রতিবাদ জানাতেই বিরোধীদল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।


এর আগে বৃহস্পতিবার বেলা ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।


অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের বিভিন্ন কার্যক্রম চলছিল। এর মধ্যেই বিরোধীদলীয় নেতা বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানান এবং পরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বেরিয়ে যান।


এ সম্পর্কিত আরো খবর