ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, তিন পুলিশ কর্মকর্তা আহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:১৬ এএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং তিনজন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, এপি ও আলজাজিরার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন জানান, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৪টার পর মিনিয়াপোলিসের ডাউনটাউন এলাকায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে গুলির শব্দ শুনে দ্রুত সেখানে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনের ভেতরে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যেই তারা একাধিক ব্যক্তিকে রক্তাক্ত ও হতাহত অবস্থায় দেখতে পান।

ঘটনাপ্রস্থলে একজন প্রাণ হারান এবং আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু ঘটে। চিকিৎসাধীন আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন, যাদের মধ্যে দুইজন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন। হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টার জানিয়েছে, আহত পুলিশ কর্মকর্তাদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছে। তবে সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে নাকি আত্মহত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের সংলগ্ন অ্যাপার্টমেন্ট ভবনটি ঘিরে রেখে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অস্ত্র তাক করে অভিযান পরিচালনা করছেন। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জরুরি সেবায় নিয়োজিতদের ধন্যবাদ জানান এবং জানান যে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ওয়েনসবোরো শহরের ওয়েস্টউড হিলস এলিমেন্টারি স্কুলেও বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে ১৯ বছর বয়সী এক তরুণ অস্ত্রসহ স্কুলে ঢুকে এক কর্মীকে গুলি করে আহত করার পর নিজে আত্মহত্যা করে। এর আগে গত রবিবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো ও নিউ জার্সির ট্রেন্টনে পৃথক বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত ও ১৮ জন আহত হন।

সূত্র: আলজাজিরা


এ সম্পর্কিত আরো খবর