ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের তথাকথিত জান্নাতের টিকিট জনগণ প্রত্যাখ্যান করেছে: রাশেদ খান মামলা নিয়ে ভাবছি না, সরকারের নিজস্ব আইনে তদন্ত চাই: তাহসিফের বাবা তাহসিফ মৃত্যুর রহস্য: পিবিআইর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল বন্ধু দ্বীপ ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার

২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫৭১ জন

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ৯ জনের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৪৯ পিএম

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন রোগী।


স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসেবে এই নতুন প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটে। নতুন ৯ জনের মৃত্যু নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আগস্ট ও সেপ্টেম্বর মাসে তা আশঙ্কাজনক রূপ নেয়। একক মাস হিসেবে আগস্টেই সর্বোচ্চ ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সদ্য শুরু হওয়া সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনেই ৩৩ জন মারা গেছেন। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ৫৭১ জন রোগীকে নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে। অন্যদিকে, চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার হারও স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ফলে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আঞ্চলিক তথ্যে দেখা যায়, আক্রান্তের বড় অংশই রাজধানীসহ ঢাকা বিভাগের। গত এক দিনে কেবল ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৭৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৪২ জন, বরিশালে ১৪২ জন, চট্টগ্রামে ১৭৭ জন, রাজশাহীতে ১১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


এ সম্পর্কিত আরো খবর