ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১:১২ পিএম

অনলাইন রিপোর্টার

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন সরাসরি নামঞ্জুর করে দিয়েছেন হাইকোর্ট। স্পষ্ট বার্তা দিয়ে আদালত জানিয়েছেন, কেবল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত ও বৈধ রুট পারমিটপ্রাপ্ত বাসগুলোই মহাসড়কে চলাচল করতে পারবে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

 

আদালতে বিআরটিএর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। আদেশের বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদমাধ্যমকে জানান, মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে ‘স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন’ হাইকোর্টে একটি আবেদন জমা দিয়েছিল।


আইনি যুক্তিতে তিনি উচ্চ আদালতকে অবহিত করেন যে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০-এ ধারা অনুযায়ী প্রতিটি যানবাহনের সুনির্দিষ্ট টেকনিক্যাল স্পেসিফিকেশন বা কারিগরি অবকাঠামো মানা বাধ্যতামূলক। কোনো যানবাহন যদি এই কারিগরি নকশার লঙ্ঘন করে, তবে আইনটির ৮৪ ধারা অনুযায়ী সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইন ভঙ্গের দায়ে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

 

আইনজীবী মো. রাফিউল ইসলাম আরও উল্লেখ করেন, একই আইনের ২৮ ধারায় স্পষ্টভাবে বলা রয়েছে যে, রুট পারমিট ব্যতিরেকে কোনো গাড়িই রাস্তায় চলাচল করতে পারবে না। যেহেতু বিআরটিএ থেকে এখন পর্যন্ত স্লিপার বাস পরিচালনার কোনো আইনি রুট পারমিট দেওয়া হয়নি, তাই এগুলো চলাচলের সুযোগ নেই। উচ্চ আদালত বিআরটিএর এ যুক্তিসমূহ আমলে নিয়ে স্লিপার বাস চালুর আবেদন নাকচ করে দেন এবং কেবলমাত্র অনুমোদনপ্রাপ্ত বাস চলাচলের ওপর জোর দেন। সম্প্রতি একটি স্লিপার বাস সড়ক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে কয়েকজন পর্যটক গুরুতর আহত হওয়ার ঘটনার পটভূমিতে আদালতের এই আদেশ এলো।


এ সম্পর্কিত আরো খবর