ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২

সাতছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:১৪ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুলাল ভূষণ দেব (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল ভূষণ দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি স্থানীয় মনতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।


দুর্ঘটনাকবলিত সিএনজির যাত্রী মোস্তাক জানান, বৃহস্পতিবার সকালে দুলাল দেবসহ তারা মনতলা বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।


পথে মহাসড়কের চাকলপুঞ্জি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুলাল ভূষণ দেবের মৃত্যু হয়।


খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের এসআই নারায়ণ দেব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর