ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৫৭ এএম

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে নিজ গ্রামে ফেরার পথে নৌদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অন্ধকারাচ্ছন্ন নদীতে দ্রুতগতির এক স্পিডবোট স্টিলের বাল্কহেডের মুখোমুখি তীব্র সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন এবং পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেনব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া। এই ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতের বেলা চাতলপাড় এলাকা থেকে এক অসুস্থ রোগীকে জরুরি ভিত্তিতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয় স্পিডবোটটি। হাসপাতালে রোগীকে নামিয়ে দেওয়ার পর স্পিডবোটটি পুনরায় চাতলপাড়ের উদ্দেশ্যে রওনা হয়। নদীপথে যাত্রার সময় রাত আনুমানিক ১০টার দিকে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রাম সংলগ্ন বেমালীয়া নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভারী স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষের মাত্রা এতই তীব্র ছিল যে স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা তিন আরোহী মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর বিকট শব্দ শুনে খাগালিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নদী থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। স্থানীয়দের তৎপরতায় উদ্ধারকৃত আহত ব্যক্তিদের দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. দয়াল মিয়া সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার নিশ্চিত তথ্য প্রদান করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, ‘তিনজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এলে এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তি গুরুতর হলেও শঙ্কামুক্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

নৌদুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই নাসিরনগর থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে এবং অকুস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহগুলোর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ বাল্কহেডটির বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 


এ সম্পর্কিত আরো খবর