ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি

সিরিয়ার আলেপ্পোতে সেনা ডিপোতে বিস্ফোরণ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ


  • আপলোড সময় : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১:২২ পিএম

সিরিয়ার অন্যতম সর্ববৃহৎ ও ঐতিহাসিক শহর আলেপ্পোতে সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পর পর কয়েকটি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার ভোরের দিকে আলেপ্পোর আল-ইস এলাকায় অবস্থিত সেনা স্থাপনায় এই আকস্মিক অগ্নিকাণ্ড ও সিরিজ বিস্ফোরণের সূচনা হয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের বিস্তীর্ণ এলাকা।

 

ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দল। তবে ডিপোর ভেতর ঘন ঘন বিস্ফোরণ ঘটতে থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে তাদের বেগ পেতে হয়। সংস্থার অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে তাদের প্রাথমিক বিলম্ব হয়েছে। শহরের হামদানিয়েহ এলাকার এক স্থানীয় বাসিন্দা আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজকে জানান, শেষ রাতে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায় এবং দূরে আকাশে বিশাল অগ্নিকুণ্ডলী উঠতে দেখা যায়।

 

কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি বিবেচনায় আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব সার্বিক নিরাপত্তায় স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহরের সকল হাসপাতাল, অ্যাম্বুলেন্স সেবা এবং জরুরি পরিষেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যেই বিস্ফোরণস্থলের সংলগ্ন প্রধান সড়কগুলোতে যানবাহন ও পথচারী চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মেয়র কার্যালয়।

 

সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সামরিক ও স্পর্শকাতর স্থাপনায় ধারাবাহিকভাবে এমন রহস্যজনক বিস্ফোরণের খবর মিলছে। তবে কীভাবে এসব ভয়াবহ ঘটনা ঘটছে কিংবা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারা-র নেতৃত্বাধীন বর্তমান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

-সূত্র: আরব নিউজ


এ সম্পর্কিত আরো খবর