ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি

রাশিয়ার দুমা নির্বাচনে পুতিনের দলের ভূমিধস বিজয়


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৪৭ এএম

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি রেকর্ড ব্যবধানে জয়লাভ করেছে। স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে দলটি এককভাবে ভূমিধস জয় তুলে নিয়ে মস্কোর রাজনৈতিক অঙ্গনে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করেছে।

 

গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ২১ সেপ্টেম্বর রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯.৩২ শতাংশ। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৫৮ শতাংশেরও বেশি ভোট জিতে নিয়েছে পুতিনের দল।

 

৪৫০ আসন বিশিষ্ট স্টেট দুমায় ইউনাইটেড রাশিয়া পার্টি এককভাবে ৩৫০টি আসনে জয় নিশ্চিত করেছে। ২০০১ সাল থেকে শুরু করে গত ২৫ বছর ধরে দুমা শাসন করছে দলটি। প্রতি পাঁচ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলেও, বিগত চারবারের তুলনায় এবারের জয় ও ভোটপ্রাপ্তির হার দলটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ।

 

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই দেশটিতে প্রথম দুমা নির্বাচন। যুদ্ধ চলাকালীন এই নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়াকে মস্কো তাদের বর্তমান নীতি এবং ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে সাধারণ মানুষের জোরালো রায় হিসেবে দেখছে। আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কো এই প্রসঙ্গে জানান, ৬০ শতাংশ ভোটারের এই অংশগ্রহণ সরকারের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

 

নির্বাচন কমিশনের চেয়ারপারসন এল্লা পামফিলোভা জানান, প্রধান বিরোধী দল রাশিয়ান কমিউনিস্ট পার্টি ১৩.৮ শতাংশ ভোট পেয়ে ৪০টি আসনে জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া জাতীয়তাবাদী এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, যুদ্ধের প্রকাশ্য বিরোধিতাকারী ইয়াবোলোকো দল কোনো আসন পেতে ব্যর্থ হয়েছে।

 

সাধারণ নাগরিকদের একটি বড় অংশের কাছে এই ফলাফল ছিল অনুমিত। মস্কোর বাসিন্দা তাতিয়ানা সংবাদমাধ্যমটিকে জানান, এই জয়ে কেউ অবাক হননি। তবে সাধারণ মানুষ যত দ্রুত সম্ভব ইউক্রেন সংঘাতে শান্তিপূর্ণ সমাধান দেখতে চান বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: আলজাজিরা

 


এ সম্পর্কিত আরো খবর