ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

রাজধানীর বনানী এলাকায় দ্রুতগতির একটি বাসের বেপরোয়া গতির বলি হলেন এক মোটরসাইকেল চালক। পেশাগত দায়িত্ব পালনের সময় পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ, তবে চালক পলাতক রয়েছে।


মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন প্রধান সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান ইমাম সোহেল (৪৬) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে এইচ আর এস ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তিনছিটা গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে দাপ্তরিক কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে চড়ে নতুন বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন হাসান ইমাম সোহেল। পথিমধ্যে বনানী চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা লাবীব পরিবহনের একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন এবং বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়, যা তাকে তাৎক্ষণিকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সেটিকে আটক করে বনানী থানায় নিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পর ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ সম্পর্কিত আরো খবর