ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

ডেঙ্গুর ভয়াবহ রূপ

একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:১৯ পিএম

দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে রেকর্ড সংখ্যক ১ হাজার ৮৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। যা চলতি বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মর্মান্তিক মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এই ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনেই মারা গেছেন ৯৮ জন। এছাড়া আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছিল।


নতুন রোগীদের হাসপাতালে ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, সোমবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে নতুন করে ১ হাজার ৮৭২ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৭৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৫৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭৮১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রামে ২৮৫ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ১০৫ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।


এ সম্পর্কিত আরো খবর