ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,  ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯ টেস্ট খেলে অবসরের কৌতুক অজি পেসার স্টার্কের মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন লে. জে. নোমান এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে বিশ্বনেতাদের সাথে প্রাতরাশ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল, ৫ দিন সাগরে ১৮ জেলে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করছে বিমান ১৮তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ: মনোনীত ২০০ বৈদেশিক বাণিজ্যে ডলারের নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুথিদের কড়া হুঁশিয়ারি নানা প্রতিকূলতার মাঝেও জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে সরকার: রিজভী

নড়িয়ায় বিরোধের জেরে জনশূন্য বাড়িতে অগ্নিসংযোগ,


  • আপলোড সময় : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:১০ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাচক গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মৃত রফিকউদ্দিন সরদারের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ওই বাড়ির একটি টিনের ঘরে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গত এক বছর ধরে নিরাপত্তাহীনতার কারণে তারা জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ফলে বাড়িটি দীর্ঘদিন ধরে জনশূন্য ছিল। তাদের দাবি, প্রতিবেশী রাজিয়া বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ১৪ বছর ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই ওই নারী তাদের ঘরে আগুন লাগিয়েছেন। এ ঘটনায় রাজিয়া বেগমের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে বলে জানান তারা।

এদিকে অভিযুক্ত রাজিয়া বেগম সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি বৈধভাবে জমি ক্রয় করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। তবে রফিকউদ্দিন সরদারের মৃত্যুর পর তার স্ত্রী ও কন্যারা বারবার মামলা দিয়ে তাকে হয়রানি করছেন। নিজের সুরক্ষার জন্য তিনি বাড়ির চারপাশ সিসিটিভি ক্যামেরার আওতায় রেখেছেন বলে জানান। ঘটনার পর তিনি নিজেই সিসিটিভি ফুটেজ পুলিশের নিকট হস্তান্তর করেছেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জোবায়ের হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর