ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,  ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা দিয়ে শ্রমিক হত্যা: ৯ লাখ টাকার বিনিময়ে আপস উসকানিমূলক অডিও বিতর্ক: সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত জাতিসংঘে সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল শুধু নাবিক তৈরি নয়, গড়ে তুলতে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি: নৌমন্ত্রী চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: মীর শাহে আলম দেশের ব্যাংকিং খাতে আসছে নতুন চার ডিজিটাল ব্যাংক

সাপের দংশনে আহত মেয়েকে হাসপাতালে নিতে সঙ্গে জীবন্ত সাপ!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

শেরপুরের নকলায় সাপের কামড়ে আহত মেয়েকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়েছেন তার বাবা। চিকিৎসকদের সঠিক রোগ নির্ণয়ে সহায়তার জন্য কামড় দেওয়া জীবন্ত সাপটিই একটি ব্যাগে ভরে হাসপাতালে নিয়ে হাজির হন তিনি।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সাপের কামড়ে আহত তরুণীর নাম রিয়া মনি (২০), যিনি ওই গ্রামের আকাব্বর আলীর মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে অবস্থানকালে রিয়া মনিকে একটি সাপ দংশন করে। মেয়ের চিকিৎসায় কোনো ধরনের কালক্ষেপণ না করে বাবা আকাব্বর আলী সাহসিকতার সঙ্গে সাপটিকে ধরে একটি ব্যাগের ভেতরে বন্দি করেন। এরপর মুমূর্ষু মেয়েকে নিয়ে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান তিনি। এ সময় চিকিৎসকদের কাছে সাপটি হস্তান্তর করার ঘটনা পুরো হাসপাতাল চত্বরে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়।


নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে রিয়া মনিকে কামড়ানো সাপটি বিষধর ছিল না। তা সত্ত্বেও রোগী মানসিকভাবে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


মেয়ের প্রাণ বাঁচাতে কালবিলম্ব না করে হাসপাতালে ছোট এবং সাপ আটকের এই অভিনব কায়দা স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও প্রশংসার সৃষ্টি করেছে।


এ সম্পর্কিত আরো খবর