ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি ড্রোন হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৪৪ পিএম

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে বিদ্রোহী হুথিদের পরিচালিত সাম্প্রতিক ড্রোন হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কড়া প্রতিবাদ ও অবস্থান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ব মুসলিমের অন্যতম পবিত্রতম স্থান ও মসজিদে নববীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকারী এই বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্রতার ওপর এক ধরনের অগ্রহণযোগ্য ও ন্যক্কারজনক আঘাত। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।


ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সামগ্রিক নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থেকে পূর্ণ সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে ঢাকা। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড ও উসকানিকে বাংলাদেশ সর্বদাই জোরালোভাবে প্রত্যাখ্যান করে আসছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর