ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৩:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণ সমাজ ও জেন-জির আন্দোলনকে ঘিরে উত্তপ্ত দিল্লির রাজপথ। এই বিক্ষোভে সংহতি জানাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় দলীয় সাংসদদের সঙ্গে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।


তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দিল্লির ১৮৩ সাউথ অ্যাভিনিউয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে বাধা দেয় এবং অবরুদ্ধ করে রাখে। পুলিশি এই বাধার মুখে পড়ে তিনি বাড়ির সামনের রাস্তায় বাসস্ট্যান্ডের পাশেই তৃণমূল সাংসদদের নিয়ে অবস্থান ও বিক্ষোভ ডেস্কে বসে পড়েন। দীর্ঘক্ষণ সেখানে বসে প্রতিবাদের পর পুলিশ তাঁকে ও তাঁর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের আটক করে।


মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেসকল শীর্ষস্থানীয় সংসদ সদস্য ও নেতাকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—ডালা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে।


আটকের ঠিক পূর্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কর্মসূচিতে যোগ দিতে বের হয়েছিলাম। জেন-জি আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সিজেপির ছেলেদেরও আটক করা হয়েছে, বহু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাউকে যন্তর মন্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা সবসময় ছাত্র ও যুব সমাজের পাশে আছি।"


তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আন্দোলন দমনের জন্য পুলিশি নির্যাতন ও ধরপাকড় চালাচ্ছে। যন্তর মন্তরে যাওয়ার পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তিনি বিকেল ৫টা পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, এর আগেই পুলিশ তাঁদের হেফাজতে নেয়।  

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর