ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

যন্তর মন্তর বন্ধ: আন্দোলনকারীদের জন্য নতুন ৩ স্থান দিল দিল্লি পুলিশ


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৪২ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক ও জনপ্রিয় প্রতিবাদস্থল যন্তর মন্তরে যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার স্বাক্ষরিত এক জরুরি কার্যালয় আদেশের মাধ্যমে এই কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।


পুলিশের নতুন এই আদেশে জানানো হয়, এখন থেকে রাজধানীতে যেকোনো ধরণের গণসমাবেশ বা প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য বিকল্প হিসেবে তিনটি নির্দিষ্ট স্থান ব্যবহার করতে হবে। নির্ধারিত নতুন স্থানগুলো হলো—রামলীলা ময়দান, বুড়ারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। এই তিন ময়দানে কর্মসূচি পালনের জন্য শিগগিরই নতুন ও সংশোধিত কার্যপদ্ধতি (এসওপি) প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ এপ্রিল দিল্লি পুলিশ যন্তর মন্তরকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও সমাবেশের স্থান হিসেবে স্বীকৃতি দিয়ে নির্দেশ জারি করেছিল; আজকের নতুন আদেশের মাধ্যমে পূর্বের সেই বিধানটি পুরোপুরি রদ করা হলো।


সম্প্রতি ভারতের তরুণ প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ধারাবাহিক নানা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল যন্তর মন্তর। তারা মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে গত জুনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সেখানে সফল আন্দোলন করেছিল। পরবর্তীতে গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে নতুন সমাবেশের ডাক দেয় সিজেপি।


পুলিশি বাধার কারণে ওই কর্মসূচি পণ্ড হয়ে যায় এবং সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে পুলিশ আটক করে। পরবর্তীতে এক বছরের জন্য শান্ত থাকার মুচলেকায় ছাড়া পেয়ে দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস পুলিশকে যন্তর মন্তরে পুনরায় 'শান্তিপূর্ণ বিক্ষোভের' অনুমতি চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন। তবে তরুণ রাজনৈতিক শক্তির সেই সময়সীমা শেষ হওয়ার আগেই সম্পূর্ণ যন্তর মন্তরেই সভা-সমাবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন।


এ সম্পর্কিত আরো খবর