ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক?

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ১১:২৫ এএম

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) জেএফকে বিমানবন্দরে তিনি হুইলচেয়ারে অবস্থানকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কয়েকজন ব্যক্তি তাঁর কাছে গিয়ে উচ্চস্বরে কটূক্তি ও বিক্ষোভ করেন।

 

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, ড. ইউনূস বিমানবন্দরের লবি দিয়ে যাওয়ার সময় কতিপয় ব্যক্তি হঠাৎ তাঁর সামনে এসে কটূক্তি ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় তাঁরা "আপনি কেন এখানে এসেছেন" (Why you come here...) সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও একাধিক ব্যক্তির গ্রেপ্তার প্রসঙ্গ তুলে উচ্চস্বরে একপেশে প্রশ্ন ও কটূক্তি করতে থাকেন। পরমুহূর্তেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ড. ইউনূসের সঙ্গীরা তাঁেক দ্রুত সুরক্ষিত অবস্থায় বিমানবন্দরের ভেতরে নিয়ে যান।

 

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস যখন নিউইয়র্ক সফরে গিয়েছিলেন, তখনও জেএফকে বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর আগমনকে কেন্দ্র করে ক্ষোভ ও বিক্ষোভ প্রদর্শন করেছিল।

 


এ সম্পর্কিত আরো খবর