ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,  ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে সৎ কর্মকর্তা পদায়ন ও স্বতন্ত্র দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ক্ষমতার কেন্দ্র থেকে আন্দোলন সরাতে মোদি সরকারের নতুন পদক্ষেপ ড. ইউনূসকে হেনস্তা ও অপপ্রচারের তীব্র নিন্দা সাবেক ১২ উপদেষ্টার মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করল নেটফ্লিক্স রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন নামঞ্জুর যুক্তরাষ্ট্রে অনভিপ্রেত ঘটনার পরও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ড. ইউনূস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় গভীর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস আরামকো ও রিয়াদ বিমানবন্দরে হামলার হুমকি, এলাকা ছাড়ার আহ্বান হুথিদের

রিজভীর আগমন ঘিরে চরভদ্রাসনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৬:৩৭ পিএম

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার গাজীরটেক ইউনিয়নে আমেরিকান প্রবাসী আলমগীর কবিরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রিজভীর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লা, সদস্যসচিব মো. আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, মো. মুনজু মৃধা, কেএম ওবায়দুল বারী দিপু খান, মো. আব্দুল গফফার, মো. রিসাদ বেগ এবং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী।


এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জানে আলম মোল্লা ও কৃষক দলের সভাপতি মো. ফিরোজ মাস্টারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।


সভায় আগামীকালের সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।


রুহুল কবির রিজভীর সফরকে কেন্দ্র করে চরভদ্রাসন উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর ঘিরে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম চলছে।



এ সম্পর্কিত আরো খবর