ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,  ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে সৎ কর্মকর্তা পদায়ন ও স্বতন্ত্র দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ক্ষমতার কেন্দ্র থেকে আন্দোলন সরাতে মোদি সরকারের নতুন পদক্ষেপ ড. ইউনূসকে হেনস্তা ও অপপ্রচারের তীব্র নিন্দা সাবেক ১২ উপদেষ্টার মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করল নেটফ্লিক্স রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন নামঞ্জুর যুক্তরাষ্ট্রে অনভিপ্রেত ঘটনার পরও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ড. ইউনূস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় গভীর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস আরামকো ও রিয়াদ বিমানবন্দরে হামলার হুমকি, এলাকা ছাড়ার আহ্বান হুথিদের

বাংলাদেশকে আর কোনো আধিপত্য শক্তির আওতায় আসতে দেওয়া হবে না: নাহিদ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৭:০২ পিএম

মাদারীপুর প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, "গঙ্গা চুক্তি এ বছর শেষ হবে, ভারতের কাছ আমাদের গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নিবো, বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবো না।" মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে স্বাধীনতা অঙ্গনে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চাকরীর নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা। অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরো বলেন, "দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি

, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড আগের তুলনায় কয়েকগুন বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছে না। জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি মাঠে আছে। ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।"

এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনভাবে কারচুপি করতে দেয়া হবে না বলে এনসিপির কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, "তারেক রহমানের বর্তমান সরকার নাকি জাতীয়তাবাদী সরকার। শুধু মুখে না বলে তাদেরকে প্রমান করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু তারা রক্ষা করতে পেরেছে। নয়তো ধরে নিবো আন্ডার টেবিল ও সমবোঝার মধ্যে আছে।"

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম তুষার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ অনেকেই।



এ সম্পর্কিত আরো খবর