ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,  ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বড় অভিযোগ বেগমগঞ্জে ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি ১০ লাখ টাকার চুক্তি ও ফাঁদে পরীক্ষার্থীরা ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান যুক্তরাষ্ট্রে ফুটবলের মাঠে ঢুকে পড়ল চালকহীন ট্রাক: শিশুসহ ২ জনের মৃত্যু কানাডার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের আশঙ্কা রিয়ালের ৫৮ বছরের রেকর্ডে ভাগ বসাল হান্সি ফ্লিকের বার্সেলোনা বিক্ষোভে উত্তাল প্যারিস: আটটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে সংঘবদ্ধ লুটপাট ফ্রান্সজুড়ে ভয়াবহ সহিংসতা, গ্রেপ্তার ১২০০, আহত ১৫০ পুলিশ সদস্য ভারতের মধ্যপ্রদেশে ট্রাকচাপায় মন্দিরে যাওয়ার পথে ১২ পুণ্যার্থী নিহত

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের নিবন্ধন


  • আপলোড সময় : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৩৮ পিএম

অনলাইন ডেস্ক

প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড ১৬ লাখ ২৩ হাজারেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  আজ (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। 


প্রতিমন্ত্রী জানান, অনলাইনে নিবন্ধিত সর্বমোট ক্রীড়াবিদের মধ্যে ৯ লাখের বেশি কিশোর এবং ৬ লাখের বেশি কিশোরী রয়েছে। শতকরা হিসেবে প্রায় ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ কিশোরী এতে অংশ নিচ্ছে। আগামী দিনে নারী ক্রীড়াবিদদের এই ব্যাপক উপস্থিতি আরও অনেক পরিবারকে তাদের কন্যাদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রেরণা জোগাবে।


দেশের ৪৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠন করতে এবং ফুটবল ও ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্ট আয়োজনের জন্য মূলত ১৪ লাখ ক্রীড়াবিদের প্রয়োজন ছিল। সঠিক ও যোগ্য খেলোয়াড় বাছাইয়ের জন্য ইতোমধ্যেই ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।


আগামী ৫ নভেম্বর নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে প্রজেক্টরের মাধ্যমে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন।


গত আসরে ৮টি ইভেন্টে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ নিবন্ধিত হয়েছিল। এবার ইভেন্ট বাড়িয়ে ১০টি করা হয়েছে। প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন বিজয়ী ক্রীড়াবিদের জন্য বর্তমানে বিকেএসপিতে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যাদের কেন্দ্র করেই এবার নতুন ইভেন্টগুলোর মূল কার্যক্রম পরিচালিত হবে।


এ সম্পর্কিত আরো খবর