ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,  ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নীতীশের জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’, দাবি বিধায়কের শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই সুপার ট্যাংকার: ইরান মিয়ানমারে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১১ ইয়েমেনের তাইজে হুথিদের চাপ, কৌশলগত পাহাড় ঘিরে লড়াই বিক্ষোভে উত্তাল প্যারিস, শতাধিক বিক্ষোভকারী আটক আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনে ডিজি, উদ্বোধন করলেন সিমুলেটর ফায়ারিং রেঞ্জ টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমনসহ গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিতে যুক্ত হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’: আনসার ডিজি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: আক্রান্ত ৮৫

বদলি হিসেবে ইমন

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস


অধিনায়ক লিটন কুমার দাস

  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৮:০৪ পিএম

চলমান ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই ডান নিতম্বের গুরুতর চোট তাকে পুরো সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। এক ভিডিওবার্তার মাধ্যমে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম অধিনায়ক লিটনের এই ইনজুরির আপডেট গণমাধ্যমের সামনে তুলে ধরেন।


ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, “লিটন কুমার দাস গতকাল (শুক্রবার) ডান নিতম্বের জয়েন্টে একটা অভিযোগ করার কারণে একটা এমআরআই করিয়েছি। এমআরআই রিপোর্টে এসেছে যে ওর একটু সমস্যা আছে। আজকে (শনিবার) তারপরও একটু চেষ্টা করেছিল ফিটনেস টেস্টের, চেষ্টা করছে যে পারা যায় কিনা। তো সে এভেইলেবল না। যতটুকু মানদণ্ড আছে... আমরা যতটুকু চাই, সেটিতে পৌঁছাতে পারেনি সে। তাই এই সিরিজে তার খেলা হবে না।”


অধিনায়কের এমন হঠাৎ ছিটকে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনের বদলি খেলোয়াড় হিসেবে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে দলে অন্তর্ভুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত জুলাই মাসেও জিম্বাবুয়ে সফরের সিরিজে লিটনের ইনজুরির বদলি হিসেবে ডাক পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।


এদিকে, নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে চলমান এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। এর মাধ্যমে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ জাতীয় দলের ১৮তম অধিনায়ক হিসেবে নাম লেখালেন হৃদয়।


অন্যদিকে, ইনজুরি ও অসুস্থতার ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও দলের প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি। ফিজিও বায়েজিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দিন ধরে টানা উচ্চ জ্বরে ভুগছেন মিরাজ।


এ সম্পর্কিত আরো খবর