ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,  ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নীতীশের জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’, দাবি বিধায়কের শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই সুপার ট্যাংকার: ইরান মিয়ানমারে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১১ ইয়েমেনের তাইজে হুথিদের চাপ, কৌশলগত পাহাড় ঘিরে লড়াই বিক্ষোভে উত্তাল প্যারিস, শতাধিক বিক্ষোভকারী আটক আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনে ডিজি, উদ্বোধন করলেন সিমুলেটর ফায়ারিং রেঞ্জ টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমনসহ গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিতে যুক্ত হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’: আনসার ডিজি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: আক্রান্ত ৮৫

সিজেপি নেতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। এর আগে গত শুক্রবার তাকে আটকের পর সাময়িক মুক্তি দেওয়া হলেও পরবর্তীতে পুনরায় আবার গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।


শনিবার দিল্লির এসইএম আদালতে অভিজিৎ দীপককে হাজির করা হলে আদালত তার মুক্তির আনুষ্ঠানিক নির্দেশ দেন বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে চলমান ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে ‘তিরঙ্গা মিছিল’ করার সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন অভিজিৎ।


উল্লেখ্য, ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর বিশেষ মিছিলে অংশ নিতে যাওয়ার পথে শুক্রবার অভিজিৎ দীপক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) শীর্ষ নেত্রী নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ। পরবর্তীতে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়।


তবে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই দিন দিল্লির ব্যস্ততম কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কাছে জাতীয় পতাকা হাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শত শত বিক্ষোভকারী ও কর্মী জড়ো হন। সন্ধ্যার দিকে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। পরে আরও বহু সাধারণ বিক্ষোভকারী, অধিকারকর্মী এবং একাধিক শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা জাতীয় পতাকা হাতে ওই কর্মসূচিতে যোগ দেন।


এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে আগামী ২৩ অক্টোবর রাজধানী দিল্লি অভিযানের বড় ধরনের ঘোষণা দিয়েছে দেশের বিভিন্ন আন্দোলনরত কৃষক সংগঠন। যৌথভাবে সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) ব্যানারে বিশাল আকারে এ রাজপথের কর্মসূচি পালিত হবে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।


এ সম্পর্কিত আরো খবর