ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,  ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বহুপাক্ষিকতা এখন আর বিকল্প নয়, অপরিহার্য: জাতিসংঘ দিবসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলে গেলেন বিখ্যাত জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি বাবার জঘন্য অপরাধের থলে উন্মোচিত: মুখ খুললেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান চীন ও উত্তর কোরিয়ার নতুন সীমান্ত সেতু উন্মোচন শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামি মোস্তফার বাড়ি ভেঙে মাটি কেটে নিচ্ছে জনতা ৩৯ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১,৮৯৮ গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: শামা ওবায়েদ গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে যেভাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৪৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের প্রাণহানি ঘটলো। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।


বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কেবল ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর নানা উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী ভর্তির জন্য এসেছেন।


বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঢাকা বিভাগে ৪৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২২৯ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯১ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ২৬ জন এবং রাজশাহী বিভাগে ১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন।


স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।


স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিতভাবে ২৩ হাজার ৩২৪ জনের দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর