ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,  ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামি মোস্তফার বাড়ি ভেঙে মাটি কেটে নিচ্ছে জনতা ৩৯ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১,৮৯৮ গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: শামা ওবায়েদ গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে যেভাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সাতক্ষীরায় থামছে না পানিতে ডুবে মৃত্যু: ১০ মাসে ঝরল ২২ প্রাণ শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু: দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জের নলপাথরে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: শামা ওবায়েদ


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:২২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ঠিক পূর্বমুহূর্তে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে এনে ঢাকায় রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে মতামত ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য ‘কপ-৩১’ (COP-31) সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিক প্রকাশনা ও জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।


উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে চারদিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর বাংলাদেশে নতুন বৈদেশিক বিনিয়োগের চমৎকার সুযোগ তৈরি করবে বলে গভীর প্রত্যাশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট থাকা সত্ত্বেও বাংলাদেশ নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় জলবায়ু অভিযোজনমূলক কাজ চালিয়ে যাচ্ছে। আসন্ন কপ-৩১ সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা জোরদারভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ।


তিনি আরও জোর দিয়ে বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে তাদের আর্থিক অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই সহায়তা ঋণ হিসেবে নয়, বরং ক্ষতিগ্রস্ত দেশগুলোর কথা বিবেচনা করে অনুদান হিসেবে দেওয়া উচিত, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের বোঝা বাড়তে না পারে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি বিশেষ তহবিল গঠন এখন সময়ের দাবি।


বৈশ্বিক দরকষাকষির টেবিলে সফল হতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, "সবকিছুতেই আমাদের একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ও কণ্ঠস্বর আনতে হবে, যাতে আন্তর্জাতিক নেগোসিয়েশন টেবিল থেকে দেশের জন্য বাস্তবমুখী ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হয়।"

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে একটি আন্তঃমন্ত্রণালয় 'ফোকাল টিম' গঠন করে কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে তরুণ সমাজ ও যুবকদের যারা পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করছেন, তাদের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।


এ সম্পর্কিত আরো খবর