ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,  ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামি মোস্তফার বাড়ি ভেঙে মাটি কেটে নিচ্ছে জনতা ৩৯ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১,৮৯৮ গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: শামা ওবায়েদ গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে যেভাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সাতক্ষীরায় থামছে না পানিতে ডুবে মৃত্যু: ১০ মাসে ঝরল ২২ প্রাণ শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু: দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জের নলপাথরে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে যেভাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৭ পিএম

বিশ্বব্যাপী বৈশ্বিক দ্বন্দ্ব নিরসন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘ বর্তমানে নিজস্ব সংস্কার, নতুন মহাসচিব নির্বাচন নিয়ে কূটনৈতিক টানাপোড়েন এবং বাজেট ঘাটতিসহ নানামুখী গভীর সংকটের মুখোমুখি। এর পাশাপাশি বড় শক্তিগুলোর স্বার্থান্বেষী দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্য সংকট, জলবায়ু বিপর্যয়, জ্বালানি সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটির সার্বিক কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে।


এমন এক বৈশ্বিক জটিল প্রেক্ষাপটে এবং ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’-এর ঐতিহাসিক ক্ষণে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির গুরুদায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে গুরুত্বপূর্ণ এই পদের হাল ধরেছেন। গত সেপ্টেম্বরে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।


এর পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং ইউনেস্কোর ৪০তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ ছাড়া নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান।


সংকটকালে জাতিসংঘের শীর্ষ নেতৃত্বে বাংলাদেশের ভূমিকার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ আয়তনে ছোট হলেও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন ও বিভিন্ন সংস্থায় অবদানের দিক থেকে শীর্ষে অবস্থান করছে। জাতিসংঘের সার্বিক কাঠামো সংস্কার (ইউএন ৮০ রিফর্ম) ও বৈশ্বিক সংকট নিরসনে বাংলাদেশকে নেতৃত্ব স্থানীয় অবদান রাখতে হবে।


উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি স্পষ্ট করেছেন যে, সকল জটিল সমস্যার সমাধান রাতারাতি না হলেও সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতার পথ উন্মুক্ত রাখতে বাংলাদেশ নিরলস কাজ করবে। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী।


জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হতে চলায় সংস্থাটি এখন নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় রয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন মহাসচিবের দায়িত্ব নেওয়ার কথা। আঞ্চলিক রীতি অনুযায়ী এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব নির্বাচনের জোরালো সম্ভাবনা থাকলেও নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতার জটিলতায় প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। এখন পর্যন্ত গায়ানা, আর্জেন্টিনা, কোস্টারিকা, সেনেগাল ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ৮ জন শীর্ষ কূটনীতিক এই পদের জন্য আনুষ্ঠানিক দৌড়ে রয়েছেন।


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাজেট কমানোর প্রবল চাপ, চরম অর্থসংকট এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বশক্তির অচলাবস্থা জাতিসংঘের মর্যাদা ও কর্তৃত্বকে ইতিহাসের অন্যতম দুর্বল পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতির আসনে থেকে বিশ্বশান্তি ও বহুপাক্ষিক কূটনৈতিক সহযোগিতার পক্ষে কতটা কার্যকর প্রভাব বিস্তার করতে পারে, তা-ই এখন দেখার বিষয়।


এ সম্পর্কিত আরো খবর