ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

শিবগঞ্জে মালয়েশিয়া ফেরত যুবকের সংবাদ সম্মেলন


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১:১৬ এএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জমি খারিজের কথা বলে ছেলের নিকট থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মালয়েশিয়া ফেরত যুবক আব্দুল হান্নান।

বুধবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ফেরত যুবক ও উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুর গ্রামের লোকমান আলীর ছেলে আব্দুল হান্নানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্বশুর ময়নুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবিকার তাগিদে বিগত ২০১৪ সালে আমার জামাই  বিদেশে (মালয়েশিয়া) যায়। বিদেশে অবস্থান কালে আমার জামাই  উপর্জিত সব টাকা তার পিতা লোকমান হোসেনকে দেয়। আমার জামাই এর উপার্জিত টাকায় বিগত ২০১৬ সালে জনৈক আফজাল আলীর নিকট থেকে পাতাইর মৌজার ১৫৫৮ নং দাগে ০৬ শতক জমি ক্রয় করিয়া অসৎ উদ্দেশ্যে আমার জামাই এর পিতার নামে দলিল করে নেয়।

বিষয়টি আমার জামাই জানতে পেরে তার পিতাকে বললে কৌশলে ৩ শতক আমার জামাই এর নামে ও ৩ শতক জমি আমার ছোট ভাই আবু হাসানের নামে দলিল করে দেয়। পরে আমার জামাই তার ভাই এর ৩শতক জমি ক্রয় করে মোট ৬ শতক জমিতে বাড়ি নির্মান করে।

২০২৪ সালের আগষ্ট মাসে আমার জামাই বাংলাদেশে ফিরে আসলে আমার মেয়ে মনিষাকে বিয়ে করে। বর্তমানে সম্পত্তির কলহের কারণে আমার জামাই এর মা বাবা আমার মেয়েকে ডির্ভোস দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে এবং কৌশলে জমি খারিজের কথা বলে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে স্ট্যাম্প  ব্যবহার করে আমার জামাই এর ৬শতক জমি দখল করার জন্য অসৎ উদ্দেশ্যে আমার জামাই এর মা আনোয়ারা বেগম বাদী হয়ে জেলা বগুড়ার শিবগঞ্জ থানা সহকারী জজ আদালত মোকদ্দমা নং- ৯০/২৫ দায়ের করে। বর্তমানে আমার মেয়ে ও জামাইকে তারা মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি তালাবদ্ধ করে রেখেছে।

ন্যায় বিচারের স্বার্থে ও ভবিষ্যৎতে আমার মেয়ে জামাই এর যেন কোন ক্ষতি না হয় সে জন্য প্রশাসনের নিকট সাহায্য কামনা করছি। সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান ও আব্দুল হান্নানের স্ত্রী মনিষা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর